Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

কলেজ জীবন শুরুর গল্প

কলেজে এসে বুঝলাম, এখানে নিজের পড়াশোনার দায়িত্ব নিজেকেই বেশি নিতে হবে।

কলেজ জীবন শুরুর গল্প

মুনতাসির মাহমুদ

Published : 12 Oct 2026, 11:00 PM

Updated : 12 Oct 2026, 02:37 PM

এসএসসি শেষ হওয়ার পর মনে হয়েছিল, জীবনের একটা বড় অধ্যায় বুঝি শেষ হয়ে গেল। কিন্তু একাদশ শ্রেণির প্রথম ক্লাসে গিয়ে বুঝলাম, এটা শেষ নয় বরং নতুন একটা শুরু।

২৩ সেপ্টেম্বর কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীন বরণের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, দেওয়া হয় এ বছরের একাডেমিক ক্যালেন্ডারও।

স্কুলে প্রতিটি বিষয় শিক্ষকরা অনেকটা হাত ধরে শিখিয়ে দিতেন। কলেজে এসে বুঝলাম, এখানে নিজের পড়াশোনার দায়িত্ব নিজেকেই বেশি নিতে হবে। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাও একটা নতুন অভিজ্ঞতা।

এরপর কলেজে গিয়ে কয়েকজন বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। তারা স্কাউট ও রেড ক্রসের সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে কথা বলে এবং কলেজজীবনের অভিজ্ঞতা শুনে নতুন পরিবেশটাকে কিছুটা পরিচিত মনে হতে শুরু করে।

কলেজজীবন আমার জন্য একেবারেই নতুন। এই নতুন পরিবেশে অনেক কিছু শেখার এবং নিজেকে আরও ভালোভাবে তৈরি করার প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: মেহেরপুর।
এ সম্পর্কিত খবর
স্ক্রিনে ডুবে না যাক শৈশব
স্ক্রিনে ডুবে না যাক শৈশব
পড়াশোনার চাপে শিশুরা কি অবসর পাচ্ছে?
পড়াশোনার চাপে শিশুরা কি অবসর পাচ্ছে?
পরিবেশ রক্ষায় কাজ করতে হবে সবাইকে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের এ জমি দখল করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। সরকার পতনের পর তা উদ্ধারে নেমেছে বন বিভাগ।
পরীক্ষার নম্বরই কি শিশুর যোগ্যতার একমাত্র মাপকাঠি?
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে দেশের ৩ হাজার ৮৮৫ কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24