“পাঠ্য বইয়ের বাইরে শিশুদের অন্যান্য বই পড়ারও সুযোগ করে দিতে হবে।”
Published : 03 Apr 2023, 04:14 PM
শিশুদের শিক্ষা অর্জন ও বই পড়ায় উৎসাহিত করতে হবে। তাহলে বুদ্ধিদীপ্ত একটি প্রজন্ম গড়ে উঠবে। এতে তারা অদূর ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সক্ষমতা অর্জন করবে।
শিক্ষা মানুষের মৌলিক অধিকারের একটি। শিক্ষা শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধনে ভূমিকা রাখে। তাই শিশুদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রেখে জাতীয় জীবনে উন্নতি কখনো সম্ভব নয়।
পাঠ্য বইয়ের বাইরে শিশুদের অন্যান্য বই পড়ারও সুযোগ করে দিতে হবে। শিশুতোষ বইগুলো শিশুদের কোমল হৃদয়ে সাড়া জাগাতে পারে। যা তাদের সমাজ ও ব্যক্তিজীবনের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলবে।
শিক্ষা ও বই পড়া থেকে অর্জিত জ্ঞান শিশুদেরকে বিভিন্ন সমস্যা মোকাবেলায় সহযোগিতা করতে পারে। শিক্ষা তাদেরকে জীবনের লক্ষ্য স্থির করে দিতে সাহায্য করে। এতে করে একটি শিশু বুঝতে পারে তার কোন কাজটি করা উচিত আর কোন কাজটি করা উচিত নয়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সুনামগঞ্জ।