Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

আলোক দূষণ রোধে সচেতন হই

‘কৃত্রিম আলোর অতি ব্যবহার আলোক দূষণ সৃষ্টি করে। আমি কয়েকটি নিবন্ধে পড়েছি, অতিরিক্ত আলোর ব্যবহার মানুষ ও পরিবেশের ব্যাপক ক্ষতি করছে।’

আলোক দূষণ রোধে সচেতন হই

কাশফিয়া জান্নাত কুহু

Published : 27 Apr 2024, 09:26 PM

Updated : 27 Apr 2024, 09:26 PM

বায়ু, পানি, মাটি ও শব্দদূষণের মতো আরও একটি দূষণ আমাদের পরিবেশে বেড়ে গেছে। সেটি হলো- আলোক দূষণ। এই দূষণের সঙ্গে আমরা সবাই হয়ত খুব বেশি পরিচিত নই।

কৃত্রিম আলোর অতি ব্যবহার আলোক দূষণ সৃষ্টি করে। আমি কয়েকটি নিবন্ধে পড়েছি, অতিরিক্ত আলোর ব্যবহার মানুষ ও পরিবেশের ব্যাপক ক্ষতি করছে।

এই দূষণের ফলে অনেকের চোখে দেখতে কষ্ট হয়। কেউ আবার চোখে ঝাপসা দেখে। আলোর অধিক ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে রাতের প্রাণীরা, যারা রাতের বেলায় বিচরণ করে।

আমরা যদি পেঁচার কথা চিন্তা করি, বর্তমানে এ পাখিটিকে খুব একটা দেখা যায় না। কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও প্রায়ই এই পাখি দেখা যেত। পাখিরা হয়ত আলোক দূষণের কারণে দিকভ্রান্ত হয়ে পড়ছে।

মাত্রাতিরিক্ত আলোর ব্যবহারে রাত তার আধার হারিয়ে দিনের মতো আলোকিত হয়ে থাকছে। ফলে রাত জাগা প্রাণীরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে পড়েছি, ফুল ফোটার উপরও কৃত্রিম আলো নেতিবাচক প্রভাব ফেলছে।

আমি চাই দূষণমুক্ত একটি পৃথিবী। যেখানে কোনো রকম দূষণ থাকবে না। যা মানুষকেই দ্বারাই গড়ে তোলা সম্ভব।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
অন্যের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে শিখি
সরস্বতী পূজা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে
কর্মশালা বদলে দিয়েছে ভাবনার জগৎ
কর্মশালা বদলে দিয়েছে ভাবনার জগৎ
বড় হয়ে কী হবে, ঠিক করুক শিশুরাই
বড় হয়ে কী হবে, ঠিক করুক শিশুরাই
বুলিংয়ের কথা চেপে রাখা নয়
বুলিংয়ের কথা চেপে রাখা নয়

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24