Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

শিশুরা স্বপ্ন দেখুক নিজের মত করে

আমি মনে করি, শিশুর ভবিষ্যৎ নিয়ে বাবা-মায়ের স্বপ্ন থাকতেই পারে। তবে সেই স্বপ্নের পাশাপাশি শিশুর নিজের ইচ্ছাকেও গুরুত্ব দিতে হবে।

শিশুরা স্বপ্ন দেখুক নিজের মত করে

মুনতাসির মাহমুদ

Published : 29 Nov 2026, 03:20 PM

Updated : 29 Nov 2026, 02:32 PM

কয়েকদিন আগের কথা। একদিন বিকেলে মাঠে বসে কয়েকজন শিশুর সঙ্গে কথা বলছিলাম। বয়সে তারা আমার চেয়ে কিছুটা ছোট। কথা হচ্ছিল বড় হয়ে তারা কী হতে চায় তা নিয়ে।

তারা একেকজন একেক রকম পেশার কথা বলল। কারও স্বপ্ন ফুটবলার হওয়া, কেউ হতে চায় পুলিশ, আবার কেউ চিকিৎসক হওয়ার কথা ভাবছে।

শিহাব পড়ে চতুর্থ শ্রেণিতে। বড় হয়ে সে ফুটবলার হতে চায়। আরিফ হতে চায় পুলিশ কর্মকর্তা, সে পড়ে তৃতীয় শ্রেণিতে। আর চতুর্থ শ্রেণিতে পড়া নাহিদ এখনো ঠিক করেনি বড় হয়ে সে কী হতে চায়। তবে তার মা তাকে চিকিৎসক হিসেবে দেখতে চান।

তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হল শিশুদের স্বপ্নের জগৎ কতটা বৈচিত্র্যময়! কেউ নিজের পছন্দ থেকে স্বপ্ন বেছে নিচ্ছে, কেউ আবার পরিবারের প্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছে।

তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আরেকটি বিষয়ও খেয়াল করেছি। বাবা-মায়ের জানাশোনা না থাকায় কেউ কেউ পরিবার থেকে পর্যাপ্ত দিকনির্দেশনা পাচ্ছে না। ফলে নিজের স্বপ্ন থাকলেও সেই স্বপ্নের পথে কীভাবে এগোতে হবে তা কারো কারো কাছে অজানা।

তবু তাদের অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে আমার। তারা জানে, বড় হয়ে কিছু একটা হতে চায়।

আমি চাই, শিহাব যেন তার পছন্দের ফুটবলার হতে পারে, আরিফ যেন পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। নাহিদও যেন বড় হয়ে নিজের পছন্দের পথ বেছে নিতে পারে। শুধু এই তিনজন নয়, প্রতিটি শিশু যেন নিজের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী পেশা বেছে নেওয়ার সুযোগ পায়।

আমি মনে করি, শিশুর ভবিষ্যৎ নিয়ে বাবা-মায়ের স্বপ্ন থাকতেই পারে। তবে সেই স্বপ্নের পাশাপাশি শিশুর নিজের ইচ্ছাকেও গুরুত্ব দিতে হবে। তাদের স্বপ্নকে গুরুত্ব দিয়ে পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: মেহেরপুর।
এ সম্পর্কিত খবর
লালবাগ কেল্লায় একদিন
লালবাগ কেল্লায় একদিন
ঢাবিতে এক বিকেল
ঢাবিতে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24