লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হল পরী বিবির মাজার।
Published : 29 Nov 2026, 02:30 PM
কয়েকদিন আগে লালবাগ কেল্লায় ঘুরে আসার সুযোগ হয় আমার। পুরান ঢাকার ব্যস্ত সড়ক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই মনে হল যেন ইতিহাসের পাতায় ঢুকে পড়েছি।
লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হল পরী বিবির মাজার। সুবাদার শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মাজারটি নির্মাণ করেন।
আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরী বিবির সমাধির ছবি। ৬৮৪ সালে পরী বিবির
মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়।
লালবাগ কেল্লা নিয়ে মানুষের সবচেয়ে আগ্রহের বিষয় হল, এর নির্মাণকাজ শুরু হয়েছিল এখন থেকে প্রায় সাড়ে তিনশ বছর আগে এবং যে কাজ আর কখনোই শেষ হয়নি।
১৬৭৮ সালে মোগল শাহজাদা মুহাম্মদ আজম এর নির্মাণ শুরু করেন। পরে শায়েস্তা খানের সময়ে কাজ থেমে যায়। ইতিহাসবিদদের একটি অংশ মনে করেন, পরী বিবির মৃত্যুর কারণেই শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।