Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

শিশুর উপর যৌন নির্যাতন বন্ধ হবে কবে?

'আমাদের সমাজে তার মতো অনেক শিশু কিশোরী নানা ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। যেসব ঘটনা আমাদের সমাজ ও পরিবার কেউই হয়ত জানে না।'

শিশুর উপর যৌন নির্যাতন বন্ধ হবে কবে?

পারমিতা চৌধুরী মৌ

Published : 24 Apr 2024, 02:54 PM

Updated : 24 Apr 2024, 02:54 PM

সংবাদমাধ্যমে প্রায়ই শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়ার খবর দেখতে পাই।

তবে আমার মনে হয় সাংবাদমাধ্যমে এই বিষয়ে যতটা সংবাদ প্রকাশ পায়, তার বাইরেও এমন অনেক ঘটনা ঘটে যা আড়ালেই থেকে যায়।

আমি এক কিশোরীকে চিনি, যার বয়স ১৬ বছর। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় তার বাড়ি।

নার্সারীতে পড়াকালেই এই কিশোরী দূর সম্পর্কের চাচার দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। বিষয়টি সে পরিবারকে জানালেও তারা এটিকে আড়াল করে।

সপ্তম শ্রেণিতে ওঠার পর এই কিশোরীকে যৌন নির্যাতন করে তার নিজ বাবা ও চাচা।

এই ঘটনা দুইটি সে তার পরিবারের অন্য সদস্যদের জানাতে পারেনি। কেননা সে দেখেছে,এর আগেও ওর পরিবার একই ধরণের ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি।

নিজের কথা বলতে গিয়ে সে আমাকে বলে, "অনেক কন্যা সন্তান নিজের বাবার কাছেই নিরাপদ থাকে না, বাইরের মানুষ তো দূরের কথা।"

আমাদের সমাজে তার মতো অনেক শিশু কিশোরী নানা ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। যেসব ঘটনা আমাদের সমাজ ও পরিবার কেউই হয়ত জানে না।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: মৌলভীবাজার।
এ সম্পর্কিত খবর
অন্যের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে শিখি
সরস্বতী পূজা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে
কর্মশালা বদলে দিয়েছে ভাবনার জগৎ
কর্মশালা বদলে দিয়েছে ভাবনার জগৎ
বড় হয়ে কী হবে, ঠিক করুক শিশুরাই
বড় হয়ে কী হবে, ঠিক করুক শিশুরাই
বুলিংয়ের কথা চেপে রাখা নয়
বুলিংয়ের কথা চেপে রাখা নয়

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24