আমাদের আশপাশেই এমন অনেক শিশু আছে, যারা পড়াশোনার বদলে কাজ করতে বাধ্য হচ্ছে। অথচ প্রতিটি শিশুরই শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
Published : 22 Sep 2026, 12:21 PM
কয়েকদিন আগে লোকাল বাসে চোখে পড়ল একটি শিশু বই বিক্রি করছে।
হাতে কয়েকটি বই নিয়ে সে সিটে সিটে ঘুরে বলছিল, “একটা বই নেন।"
কৌতূহলবশত তাকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করলাম। সে জানাল, তার নাম জায়ান আহমেদ। বয়স ছয় কিংবা সাত বছর।
বাসের যাত্রীরা তার ডাকে তেমন সাড়া দিচ্ছিল না। বই বিক্রিও হচ্ছিল খুবই কম। তবুও সে থেমে থাকেনি। দেখে মনে হচ্ছিল, এটাই তার নিত্যদিনের কাজ।
কিন্তু এই বয়সে তার থাকার কথা স্কুলে, বই হাতে বসার কথা পড়ার টেবিলে। অথচ বাস্তবতা ভিন্ন। সে বই বিক্রি করছে জীবিকার তাগিদে।
আমাদের আশপাশেই এমন অনেক শিশু আছে, যারা পড়াশোনার বদলে কাজ করতে বাধ্য হচ্ছে। অথচ প্রতিটি শিশুরই শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে।
আমার চাওয়া, জায়ানও একদিন স্কুলে যাবে। শিশুদের হাতে বই থাকবে পড়ার জন্য, বিক্রির জন্য নয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।