কিন্তু শহরে বসবাসকারী অনেক শিশুর জন্য এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন।
Published : 28 Oct 2026, 05:27 PM
শিশুদের শুধু পড়াশোনা করলেই হয় না, খেলাধুলা ও আনন্দের জন্যও সময় দরকার। অবসরে বন্ধুদের সঙ্গে খেললে, দৌড়ঝাঁপ করলে কিংবা খোলা জায়গায় সময় কাটালে মন ভালো থাকে।
কিন্তু শহরে বসবাসকারী অনেক শিশুর জন্য এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন। শহরের অনেক এলাকায় খেলার মাঠের অভাব রয়েছে। কোথাও মাঠ থাকলেও সেখানে খেলার সুযোগ সীমিত।
আবার রাস্তার পাশে খেলতে গেলে যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। ফলে অনেক শিশু ঘরে বসে মোবাইল ফোন বা টেলিভিশন দেখে অবসর কাটায়। অথচ বন্ধুদের সঙ্গে মাঠে খেলা কিংবা খোলা জায়গায় সময় কাটানোর আনন্দ আলাদা।
আমার মনে হয়, শহরের প্রতিটি এলাকায় শিশুদের জন্য নিরাপদ খেলার মাঠ ও পার্ক থাকা দরকার। এসব জায়গায় শিশুরা খেলাধুলা করতে পারবে, বন্ধুদের সঙ্গে মিশতে পারবে এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারবে।
পাশাপাশি যেসব মাঠ ও পার্ক রয়েছে, সেগুলোও শিশুদের জন্য ব্যবহার উপযোগী রাখা জরুরি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।