ছুটির দিন শুক্রবার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে সঙ্গে নিয়ে বাসায় সিনেমা দেখতে চেয়েছিলেন বাবা শাহরিয়ার আহমেদ। কিন্তু বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে ছেলে হাসিমুখে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সংবাদমাধ্যমের সামনে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা এভাবেই বলছিলেন বাবা শাহরিয়ার।
Published : 19 Sep 2026, 08:46 PM