Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

বরিশালে পুলিশকে পিটিয়ে ‘মাদক কারবারি’ ছিনতাই, পরে বাবা-ছেলে গ্রেপ্তার

এ ঘটনায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ।

বরিশালে পুলিশকে পিটিয়ে ‘মাদক কারবারি’ ছিনতাই, পরে বাবা-ছেলে গ্রেপ্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 10:31 PM

Updated : 19 Sep 2026, 10:31 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশকে পিটিয়ে এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটে; যিনি মাদক কারবারি বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। পরে এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মোমিন উদ্দিন।

পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

হামলায় আহত পুলিশ কনস্টেবল মো. রাসেল মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের হাকিম তালুকদার ও তার ছেলে সাইফুল তালুকদার।

প্রত্যক্ষদর্শী নোমান আলী বলেন, “হাকিম এলাকায় চিহ্নিত ইয়াবা বিক্রেতা। প্রতিদিন ভোলা শহর থেকে লোকজন তার বাড়িতে এসে মাদক সেবন ও ক্রয় করেন।”

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ হাকিমকে আটক করা হয়। এ সময় তার ডাক চিৎকারে ছেলে ও স্ত্রী এসে পুলিশের ওপর হামলা করেন। সাইফুল ধারাল অস্ত্র দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করে হাকিমকে নিয়ে পালিয়ে যান। পরে আরও পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় দুইজনকে আটক করা হয়।

ওসি মোমিন উদ্দিন বলেন, ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক আইনে তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করা হয়েছে।

  • বরিশাল বিভাগ
  • বরিশাল জেলা
  • ছিনতাই
  • মাদক ব্যবসায়ী
এ সম্পর্কিত খবর
বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম
বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম
এবার কমলাপুর রেলস্টেশনে হাতবোমা বিস্ফোরণ
এবার কমলাপুর রেলস্টেশনে হাতবোমা বিস্ফোরণ
ছুটির দিনে ছেলেকে নিয়ে সিনেমা দেখতে চেয়েছিলেন অপ্রতিমের বাবা
ছুটির দিনে ছেলেকে নিয়ে সিনেমা দেখতে চেয়েছিলেন অপ্রতিমের বাবা
হাসতে হাসতে বাসা থেকে গেল আমার ছেলে, আর ফেরেনি: অপ্রতিমের বাবা
হাসতে হাসতে বাসা থেকে গেল আমার ছেলে, আর ফেরেনি: অপ্রতিমের বাবা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24