Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

শাহজালাল মাজারের এবার মিলল ৮৯ লাখ টাকা, সঙ্গে স্বর্ণ-বিদেশি মুদ্রা

চার দফায় মোট পাওয়া গেছে দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।

শাহজালাল মাজারের এবার মিলল ৮৯ লাখ টাকা, সঙ্গে স্বর্ণ-বিদেশি মুদ্রা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 09:24 PM

Updated : 19 Sep 2026, 09:23 PM

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সে এবার পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। সঙ্গে মিলেছে স্বর্ণ ও বিভিন্ন দেশের মুদ্রা।

শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।

মাজার কর্তৃপক্ষ জানায়, পাওয়া স্বর্ণের পরিমাণ এক ভরি নয় আনা দুই রতি। এ ছাড়া ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

শনিবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে দানের ডেগ ও দানবাক্স খোলা হয়। এরপর প্রকাশ্যে টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করা হয়।

এ সময় কয়েকটি চিঠি ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষার্থীরা টাকা গণনা করেন।

মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এ গণনা করা হয়। গণনা শেষে টাকা জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা রাখা হবে।

এর আগে ২২ জুন প্রথম দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়।

জেলা প্রশাসন জানায়, আগের তিন দফায় মোট এক কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া যায়। এবারের টাকা যোগ করে চার দফায় মোট পাওয়া গেছে দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।

মাজারের দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ২৬ জুন ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে প্রকাশ্যে দানের টাকা গণনা করা হচ্ছে।

  • সিলেট বিভাগ
  • সিলেট জেলা
  • দানবাক্স
  • টাকা গণনা
  • শাহজালাল মাজার
এ সম্পর্কিত খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের সামনে হাতবোমা বিস্ফোরণ
শাহজালাল মাজারে চতুর্থবারের মতো খোলা হয়েছে দানবাক্স, চলছে গণনা
শাহজালাল মাজারে চতুর্থবারের মতো খোলা হয়েছে দানবাক্স, চলছে গণনা
লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24