Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

শাহজালাল মাজারে চতুর্থবারের মতো খোলা হয়েছে দানবাক্স, চলছে গণনা

হযরত শাহজালাল (রহ.) মাজারের বহু বছরের প্রথা ভেঙে প্রথম প্রকাশ্যে টাকা গণনা করা হয় গত ২২ জুন।

শাহজালাল মাজারে চতুর্থবারের মতো খোলা হয়েছে দানবাক্স, চলছে গণনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 02:19 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহাসিক তিনটি ডেগসহ জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলি চতুর্থবারের মতো খোলা হয়েছে।শুরু হয়েছে অর্থ গণনা।

শনিবার সকাল ৯টায় দিকে দানবাক্সের অর্থ গণনা শুরু হয় বলে মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন।

এ সময় সিলেটে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাজার পরিচালনা কমিটি জানায়, দানবাক্সে জমা হওয়া অর্থের হিসাব স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সংরক্ষণের লক্ষ্যে নির্দিষ্ট সময় পরপর বাক্স খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ১৫ অগাস্ট সর্বশেষ দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা করে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এ সময় বিভিন্ন দেশের মুদ্রা ছাড়াও স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায়।

হযরত শাহজালাল (রহ.) মাজারের বহু বছরের প্রথা ভেঙে প্রথম প্রকাশ্যে টাকা গণনা করা হয় গত ২২ জুন। জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স স্থাপনের মাত্র চার দিনের মাথায় এ গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।

পরে ১১ জুলাই দ্বিতীয়বার দানবাক্স খোলা হয়; সেসময় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর মধ্যে বাংলাদেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-অন্যান্য সামগ্রীও ছিল।

এর সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা যোগ হওয়ায় তিন দফায় নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা।

শনিবার চতুর্থ দফায় দানবাক্স খোলার পর মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মাজারের তহবিলে জমা হওয়া অর্থ প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। দানবাক্স থেকে পাওয়া অর্থ ও সামগ্রীর হিসাব সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগের সংবাদ-

এবার শাহজালাল মাজারে মিলছে ৭০ লাখ ৮৮ হাজার টাকা

শাহজালাল মাজারে দানের বাক্সে শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনায় চিঠি

শাহজালাল মাজারে তৃতীয়বারের মতো খোলা হয়েছে দানবাক্স, চলছে গণনা

  • সিলেট বিভাগ
  • সিলেট জেলা
  • দানবাক্স
  • টাকা গণনা
  • শাহজালাল মাজার
এ সম্পর্কিত খবর
শাহজালাল মাজারের এবার মিলল ৮৯ লাখ টাকা, সঙ্গে স্বর্ণ-বিদেশি মুদ্রা
শাহজালাল মাজারের এবার মিলল ৮৯ লাখ টাকা, সঙ্গে স্বর্ণ-বিদেশি মুদ্রা
শতবছর পর বলিভিয়ায় বন বিড়ালের নতুন প্রজাতি শনাক্ত
শতবছর পর বলিভিয়ায় বন বিড়ালের নতুন প্রজাতি শনাক্ত
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
রাশিয়ায় অগ্নিদুর্ঘটনা: আরো ২ জনের লাশ দেশে পৌঁছেছে
রাশিয়ায় অগ্নিদুর্ঘটনা: আরো ২ জনের লাশ দেশে পৌঁছেছে

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24