Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানেই রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 02:02 PM

Updated : 18 Sep 2026, 02:02 PM

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয় বলে জানিয়েছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে- নূরজাহান হোটেল মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, রাজমহল হোটেলের বিষ্ণু বণিককে চার লাখ টাকা ও মোহাম্মদীয়া হোটেলের মালিক নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানগুলোর মালিকদের এ অর্থদণ্ড দেন লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওমর ফারুক।

অভিযানে উপস্থিত ছিলেন, এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবির যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানেই রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

  • লক্ষ্মীপুর জেলা
  • চট্টগ্রাম বিভাগ
  • জরিমানা
  • বিশুদ্ধ খাদ্য আদালত
  • নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
  • পঁচা-বাসি খাবার
এ সম্পর্কিত খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের অভিযান, ৩ ভবন মালিককে জরিমানা
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের অভিযান, ৩ ভবন মালিককে জরিমানা
ঢাকা ডিসি কার্যালয়ে পাখিদের ‘আকাশ নীড়’
ঢাকা ডিসি কার্যালয়ে পাখিদের ‘আকাশ নীড়’
র‍্যাগিং: জাবির ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
র‍্যাগিং: জাবির ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ২ কারখানাকে জরিমানা
বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ২ কারখানাকে জরিমানা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24