Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

জব্দ সম্পত্তির মধ্যে উত্তরার একটি প্লট ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগ করা আড়াই লাখ টাকা রয়েছে।

আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়িসহ সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 07:04 PM

Updated : 16 Sep 2026, 07:04 PM

দুর্নীতির অভিযোগ থাকায় জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতের নামে ঢাকার ধানমন্ডি ও আদাবরে থাকা দুটি ফ্ল্যাটসহ মোট ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।

জব্দ সম্পত্তির মধ্যে উত্তরার একটি প্লট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগ করা আড়াই লাখ টাকা এবং ২৯ লাখ টাকা মূল্যের একটি গাড়িও রয়েছে।

এছাড়াও ১৬ ব্যাংকের হিসাবে থাকা আবুল বারাকাতের তিন কোটি ৬০ লাখ ৩ হাজার ৪৫৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

এর আগে দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ড. আবুল বারকাতের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানিকে অবৈধভাবে ঋণ দিয়ে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তার নামে ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে জানা যায়, আবুল বারকাত স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির আগে অর্জিত অবৈধ সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। একারণে এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

ঢাকার ধানমন্ডির বাসা থেকে গত বছরের ১০ জুলাই দুদকের একটি মামলায় গ্রেপ্তার হন আবুল বারকাত। পরবর্তীতে দুদকের মামলায় জামিন পেলেও তাকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এই মামলায় জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।

  • দুদক
  • জব্দ
  • আবুল বারকাত
  • অবরুদ্ধ
এ সম্পর্কিত খবর
আবাসিক ভবনে দুই গুদাম, ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ
আবাসিক ভবনে দুই গুদাম, ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
১৭২ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ: আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ২ কারখানাকে জরিমানা
বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ২ কারখানাকে জরিমানা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24