Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মিরাজুলের বোন বলেন, তার ভাই শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। রাতে আর ফিরেননি।

কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 01:20 PM

Updated : 19 Sep 2026, 01:20 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আতিয়ার শেখের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ।

লাশ উদ্ধার হওয়া মিরাজুল ইসলাম খলিফা (২৪) শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া খলিফার ছেলে।

মিরাজুলের বোন নুপুর বেগম বলেন, তার ভাই শুক্রবার দুপুরে মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। রাতে আর বাড়িতে ফিরে আসেননি।

পরে শনিবার সকালে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে মিরাজুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নুপুর আরও বলেন, তার ভাই মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেলে তিনি পরিবারের লোকজনকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করতেন। এই কারণে প্রায় এক বছর আগে স্ত্রীর সঙ্গে মিরাজুলের ছাড়াছাড়ি হয়ে যায়। মিরাজুলের দুটি সন্তান আছে তারা মায়ের কাছেই থাকে।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, মিরাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এছাড়াও এলাকা ও পরিবারের মানুষদের সাথে কথা বলে তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে- বলেন এই পুলিশ কর্মকর্তা।

  • গোপালগঞ্জ জেলা
  • লাশ উদ্ধার
  • ঢাকা বিভাগ
  • পুকুর থেকে
এ সম্পর্কিত খবর
কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা
কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
গাজীপুরে পুলিশ বক্সের সামনে পড়েছিল যুবকের লাশ
গাজীপুরে পুলিশ বক্সের সামনে পড়েছিল যুবকের লাশ
কদমতলীতে খাটের নিচে গৃহবধূর গলাকাটা লাশ, হদিস নেই স্বামীর
কদমতলীতে খাটের নিচে গৃহবধূর গলাকাটা লাশ, হদিস নেই স্বামীর

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24