Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা

শরিফা ইসলাম কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের ছাত্রী। চলতি মাসের ২৮ তারিখ তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা।

কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 04:30 PM

Updated : 19 Sep 2026, 04:30 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার পড়ার টেবিলে পাওয়া চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ করতে না পারার হতাশার কথা লেখা ছিল।

শনিবার উপজেলার উনিশিয়া গ্রামের বাড়ির পিছনের কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ।

তিনি বলেন, সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধার হওয়া শরিফা ইসলাম (২০) ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের ছাত্রী।

এসএসসি ও এইচএসসি তে শরিফার ভালো রেজাল্ট ছিল জানিয়ে তার বোন মাহমুদা খানম বলেন, “চলতি মাসের ২৮ তারিখ শরিফার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরীক্ষায় তার প্রস্তুতি ভালো না থাকায় সে আত্মহত্যা করতে পারে বলে আমরা ধারণা করছি।”

এদিকে শরিফার পড়ার টেবিলে তার মা-বাবার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

সেখানে লেখা ছিল, “২৮ তারিখ আমার পরীক্ষা শুরু, অথচ আজ ১৮ তারিখ চলছে, এখনো আমি সবগুলো সাবজেক্টের পুরো সিলেবাস কমপ্লিট করতে পারিনি। এমন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে আমার রেজাল্ট ভালো হওয়ার কোনো চান্স নাই। তারপর আমি আপনাদের কী বলবো? বিভাগে প্রিয় স্যার-ম্যামদের সামনে কীভাবে যাবো?”

ওসি রিয়াদ মাহমুদ বলেন, শরিফা ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • ঢাকা বিভাগ
  • গোপালগঞ্জ জেলা
  • চিরকুট
  • ঝুলন্ত লাশ
  • কলেজ ছাত্রী
এ সম্পর্কিত খবর
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
কদমতলীতে খাটের নিচে গৃহবধূর গলাকাটা লাশ, হদিস নেই স্বামীর
কদমতলীতে খাটের নিচে গৃহবধূর গলাকাটা লাশ, হদিস নেই স্বামীর
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24