Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

গাজীপুরে পুলিশ বক্সের সামনে পড়েছিল যুবকের লাশ

কড্ডা ব্রিজের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার পর গুরুতর আহত সৈকতকে একটি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

গাজীপুরে পুলিশ বক্সের সামনে পড়েছিল যুবকের লাশ

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 02:36 PM

Updated : 19 Sep 2026, 02:36 PM

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সোয়া ৭টার দিকে কে বা কারা পুলিশ বক্সের সামনের বারান্দায় লাশটি রেখে যায় বলে জানান বাসন থানার এসআই মো. আশরাফুল আলম।

নিহত সৈকত চাঁদপুরের শাহরাস্তি থানার বেড়নাইয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

এসআই আশরাফুল বলেন, সে সময়ে পুলিশ বক্সে কোনো ট্রাফিক পুলিশ ছিলেন না, তারা রাস্তায় ডিউটিতে ছিলেন। তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয়ও পাওয়া যাচ্ছিল না। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে কড্ডা ব্রিজের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখান থেকে হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ায় তার লাশ পুলিশ বক্সের সামনে রেখে চলে গেছে এক অটোরিকশা চালক।

এ বিষয়ে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার এসআই আব্বাস আলী জানান, সকালে কড্ডা ব্রিজের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়িগামী বালুভর্তি একটি ট্রাকের পিছনে একটি মিনি কভার্ডভ্যান ধাক্কা দেয়।

এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক সৈকত ও হেলপার জানে আলম (৩১) আহত হন।

পরে এলাকাবাসী গুরুতর আহত কভার্ড ভ্যানের চালককে একটি অটোরিকশায় তুলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠায়। পরে পথে সৈকত মারা গেলে তার লাশ পুলিশ বক্সের সামনে রেখে পালিয়ে যান অটোচালক।

আহত হেলপার জানে আলমের বাড়িও চাঁদপুরের বেড়নাইয়া গ্রামে, তার বাবার নাম আমিনুল ইসলাম।

এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও কভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

  • ঢাকা বিভাগ
  • গাজীপুর জেলা
  • সড়ক দুর্ঘটনা
  • লাশ উদ্ধার
  • পুলিশ বক্স
এ সম্পর্কিত খবর
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
কাফরুল থানার সামনে বাসে আগুন
কাফরুল থানার সামনে বাসে আগুন
যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ
যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24