Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

কদমতলীতে খাটের নিচে গৃহবধূর গলাকাটা লাশ, হদিস নেই স্বামীর

স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে ছিল, পরিবারের সদস্যদের বরাতে বলছে পুলিশ।

কদমতলীতে খাটের নিচে গৃহবধূর গলাকাটা লাশ, হদিস নেই স্বামীর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 08:01 PM

Updated : 18 Sep 2026, 08:01 PM

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসার খাটের নিচ থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকালে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় কদমতলী থানা পুলিশ।

ইয়ানুর (২৫) নামে ২৫ বছর বয়সি ওই নারী পটুয়াখালীর গলাচিপা থানার গোয়াবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে। কদমতলীর ডিপটির গলির একটি ভাড়া বাসায় থাকছিলেন।

লাশ উদ্ধারের পর তার স্বামী জুয়েল রানার খোঁজ মিলছে না। স্ত্রীকে ‘গলাকেটে হত্যার পর তিনি পালিয়েছেন’ বলে ধারণা পুলিশের।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে কদমতলীর থানার এসআই কামরুনাহার বলেন, মাস তিনেক আগে স্বামীর সঙ্গে ওই বাসায় ওঠেন ইয়ানুর। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। বৃহস্পতিবার রাতে ইয়ানুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন তার মা ও ভাই। কোনো সাড়া না পেয়ে সকালে ইয়ানুরের ভাই তার বাসায় যান। সেখানে দরজা তালাবদ্ধ দেখতে পান।

এসআই বলেন, বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইয়ানুরের ভাই। কক্ষে রক্তের দাগ দেখে খোঁজাখুঁজি করে খাটের নিচে তিনি বোনের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

  • কদমতলী
  • লাশ উদ্ধার
এ সম্পর্কিত খবর
কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা
কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুটে ‘সিলেবাস কমপ্লিট’ না হওয়ার হতাশা
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
মানিকগঞ্জে ফ্যানে ঝুলছিল স্বামীর দেহ, নিচে পড়েছিল স্ত্রী-সন্তানের লাশ
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24