Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বাস ও ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়।

পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 10:34 AM

Updated : 20 Sep 2026, 10:34 AM

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় আহত হয়েছেন বাসের অন্তত ৩৫ যাত্রী।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্টোল পাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।

নিহতরা হলেন, সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩), গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০), একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০)।

পুলিশ জানায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস বসাক বাজার সংলগ্ন পায়রা পেট্টোল পাম্প মোড় অতিক্রমকালে বিপরীত দিক পটুয়াখালীর চৌরাস্তা থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ইজিবাইকটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

পরে সদর থানার এসআই মো. বেল্লাল হোসেন বলেন, পুলিশের রেকার দিয়ে বাসটি তুলে আনার পর অভিযান শেষ করা হয়েছে। সর্বশেষ বাসের নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট চার জন নিহত হয়েছেন।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

  • বরিশাল বিভাগ
  • পটুয়াখালী জেলা
  • সড়ক দুর্ঘটনা
  • ইজিবাইক
  • বাস
  • নিহত
এ সম্পর্কিত খবর
ইউ-টার্ন নেওয়ার সময় বাস থেকে পড়ে প্রাণ গেল সহকারীর
ইউ-টার্ন নেওয়ার সময় বাস থেকে পড়ে প্রাণ গেল সহকারীর
ধামরাইয়ে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ধামরাইয়ে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের
কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের
লস অ্যাঞ্জেলেসে এনবিসি নিউজের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
লস অ্যাঞ্জেলেসে এনবিসি নিউজের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24