Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ধামরাইয়ে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন।

ধামরাইয়ে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 08:48 PM

Updated : 17 Sep 2026, 08:48 PM

ঢাকার ধামরাই উপজেলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে নান্দেশ্বরী টাইগার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস হোসেন জানান।

নিহতরা হলেন- অটোরিকশার চালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।

পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে সাটুরিয়ামুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক জুয়েল মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া ও আঁখির মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিমকে (৩৫) একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

  • ঢাকা জেলা
  • দুর্ঘটনা
  • নিহত
  • ধামরাই
  • সড়ক দুর্ঘটনা
  • ঢাকা বিভাগ
এ সম্পর্কিত খবর
ময়মনসিংহে মাহেন্দ্রকে ধাক্কার পর অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
ময়মনসিংহে মাহেন্দ্রকে ধাক্কার পর অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
শরীয়তপুরে কবরস্থানের জমির বিরোধে যুবক নিহত, প্রতিপক্ষের বাড়িতে আগুন
শরীয়তপুরে কবরস্থানের জমির বিরোধে যুবক নিহত, প্রতিপক্ষের বাড়িতে আগুন
গুলিতে বিএনপি কর্মী নিহত: হাসিনা ও জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা
গুলিতে বিএনপি কর্মী নিহত: হাসিনা ও জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা
মাথা থেঁতলে হত্যা: সাক্ষী আসেনি আদালতে, সাক্ষ্য পেছাল
মাথা থেঁতলে হত্যা: সাক্ষী আসেনি আদালতে, সাক্ষ্য পেছাল

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24