Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

দৌলতপুর ও সদর উপজেলায় বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 07:46 PM

Updated : 17 Sep 2026, 07:46 PM

কুষ্টিয়ার দৌলতপুর ও সদর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রাম এবং সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) এবং সদর উপজেলার দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী নুশু (৪৮)।

স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় বৃষ্টি ও আকস্মিক বজ্রপাত হলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে দহকুলা গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রওশন আলীসহ চার কৃষক আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • খুলনা বিভাগ
  • বজ্রপাত
  • কুষ্টিয়া জেলা
এ সম্পর্কিত খবর
চঞ্চল চৌধুরী: যার কোনোকিছুই পরিকল্পনা করে হয়নি
চঞ্চল চৌধুরী: যার কোনোকিছুই পরিকল্পনা করে হয়নি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সিরাজগঞ্জে কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
পাবনায় নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি লাশ
পাবনায় নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি লাশ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24