পর্যাপ্ত পানি পান করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলা শারীরিক অস্বস্তি কমাতে সাহায্য করে।
Published : 30 Sep 2026, 06:40 PM
কৈশোরে মাসিকের সময় শরীরের স্বস্তি বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা, ব্যায়াম এবং মানসিক যত্ন খুবই গুরুত্বপূর্ণ।
নারীদের লাইফস্টাইলভিত্তিক ডিজিটাল ম্যাগাজিন ফেমিনা ইন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় শরীরের যত্ন নেওয়া এবং নিয়মিত জীবনযাপন বজায় রাখা কিশোরীদের জন্য জরুরি।
পর্যাপ্ত পানি পান করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলা শারীরিক অস্বস্তি কমাতে সাহায্য করে।
হালকা ব্যায়াম বা হাঁটাও শরীরকে স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং ব্যথা কমাতে ভূমিকা রাখে।
পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। নিয়মিত স্যানিটারি প্যাড পরিবর্তন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে সংক্রমণের ঝুঁকি কমে।
এছাড়া পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং আরামদায়ক পরিবেশে বিশ্রাম নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মাসিককে স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করে সঠিক যত্ন নিলে এই সময়টি অনেক বেশি স্বস্তিদায়ক হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।