অবিবাহিত মেয়েদের নিয়ে নেতিবাচক মন্তব্যের আশঙ্কাও পরিবারকে অল্প বয়সে বিয়ের সিদ্ধান্তে প্রভাবিত করতে পারে।
Published : 23 Nov 2026, 06:00 PM
বাল্যবিয়ের পেছনে দারিদ্র্যের পাশাপাশি কাজ করে সামাজিক চাপ। পরিবারের সম্মান রক্ষা, মেয়ের নিরাপত্তা নিয়ে ভয় আর বিয়ে নিয়ে প্রচলিত ধারণা অনেক সময় শিশুর ভবিষ্যতের চেয়ে বড় হয়ে ওঠে।
ইউনিসেফের চাইল্ড ম্যারেজ এভিডেন্স রিভিউ প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের বিয়ের সঙ্গে পরিবারের সম্মান ও সামাজিক মর্যাদাকে যুক্ত করার ধারণা বাল্যবিয়েকে টিকিয়ে রাখার অন্যতম কারণ। অবিবাহিত মেয়েদের নিয়ে নেতিবাচক মন্তব্যের আশঙ্কাও পরিবারকে অল্প বয়সে বিয়ের সিদ্ধান্তে প্রভাবিত করতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ বাংলাদেশের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৫১ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছিল ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।
অর্থাৎ, বাল্যবিয়ে শুধু ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্তের বিষয় নয়। সমাজের প্রত্যাশা যখন মেয়েদের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে ছাপিয়ে যায়, তখন এই প্রথা টিকে থাকার সুযোগ পায়।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।