স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে গুহাটি পরিচিত ‘মাতাই হাকর’ নামে, যার অর্থ দেবতার গুহা।
Published : 30 Sep 2026, 01:25 PM
পার্বত্য জেলা খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল আলুটিলা গুহা। প্রাকৃতিক এই গুহাটি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত।
স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে গুহাটি পরিচিত ‘মাতাই হাকর’ নামে, যার অর্থ দেবতার গুহা।
গুহায় পৌঁছাতে হলে দর্শনার্থীদের পাড়ি দিতে হয় ২৬৬টি সিঁড়ি। নিচে নামার পর চোখে পড়ে একটি বড় বটগাছ, যার পাশেই রয়েছে গুহার প্রবেশমুখ।
গুহার ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। সূর্যের আলো প্রবেশ করে না বললেই চলে। তাই ভেতরে ঢুকতে হলে টর্চ বা মশাল সঙ্গে রাখা জরুরি। পুরো গুহাটি পার হতে সময় লাগে প্রায় ১০ থেকে ১৫ মিনিট।
গুহা ছাড়াও আলুটিলা টিলার চূড়া থেকে দেখা যায় চারপাশের দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য। শহরের ভবন, সবুজ পাহাড় আর চেঙ্গী নদীর প্রবাহ মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য চোখে পড়ে।
এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে প্রতিদিনই শত শত পর্যটক ভিড় করেন এখানে। কেউ আসেন বনভোজন করতে, কেউবা অবসর কাটাতে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খাগড়াছড়ি।