Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

শকুন কেন রক্ষা করতে হবে

বিশেষজ্ঞদের মতে, শকুন শুধু একটি পাখি নয়, পুরো পরিবেশব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

শকুন কেন রক্ষা করতে হবে

আসিফ হাসান

Published : 28 Nov 2026, 07:00 PM

Updated : 28 Nov 2026, 04:00 PM

শকুনের নাম প্রায় সবাই জানে। কিন্তু এই পাখিটিকে কাছ থেকে দেখেছেন, এমন মানুষের সংখ্যা দিন দিন কমছে। কারণ একসময়ের পরিচিত এই পাখি এখন বাংলাদেশের অনেক অঞ্চল থেকেই প্রায় হারিয়ে গেছে।

বাংলাদেশ বন বিভাগ ও আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএন-এর তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়াজুড়ে শকুনের সংখ্যা ব্যাপকভাবে বেশি কমে গেছে। বাংলাদেশেও একই প্রবণতা দেখা গেছে। 

গবেষণা বলছে, গবাদিপশুর চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ শকুনের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ওষুধ ব্যবহার করা পশুর মৃতদেহ খাওয়ার পর অনেক শকুন মারা যায়।

এ কারণে শকুন রক্ষায় বাংলাদেশ সরকার ২০১০ সালে ভেটেরিনারি ডাইক্লোফেনাক নিষিদ্ধ করে। পরে শকুনের জন্য নিরাপদ অঞ্চলও ঘোষণা করা হয় দেশের বিভিন্ন এলাকায়। এসব এলাকায় শকুনের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহারে বিশেষ নজরদারি করা হয়।

বিশেষজ্ঞদের মতে, শকুন শুধু একটি পাখি নয়, পুরো পরিবেশব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। শকুন কমে গেলে মৃত প্রাণীর দেহ দীর্ঘ সময় পড়ে থাকে, যা পরিবেশ দূষণ এবং রোগ ছড়ানোর ঝুঁকি বাড়াতে পারে।

প্রকৃতির প্রতিটি প্রাণীরই একটি নির্দিষ্ট ভূমিকা আছে। শকুনের কাজ হয়ত চোখে পড়ে না, কিন্তু পরিবেশ সুস্থ রাখতে তাদের অবদান অসাধারণ।

তাই তো শকুন বাঁচলে পরিবেশ থাকবে আরও নিরাপদ।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাজীপুর।
এ সম্পর্কিত খবর
দৃষ্টিনন্দন চিত্রা হরিণ
দৃষ্টিনন্দন চিত্রা হরিণ
বুড়িগঙ্গার তীরে দেড়শ বছরের পুরোনো লালকুঠি
বুড়িগঙ্গার তীরে দেড়শ বছরের পুরোনো লালকুঠি
প্রায় ৪০০ বছরের পুরোনো বড় কাটরা
প্রায় ৪০০ বছরের পুরোনো বড় কাটরা
কবি-সাহিত্যিকদের আড্ডার সেই বিউটি বোর্ডিং
কবি-সাহিত্যিকদের আড্ডার সেই বিউটি বোর্ডিং

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24