Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

ফুটপাতের শরবত-জুস কতটা নিরাপদ?

ফল বা আখ নিজে নয়, বরং কীভাবে পানীয়টি তৈরি ও পরিবেশন করা হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফুটপাতের শরবত-জুস কতটা নিরাপদ?

সাফওয়ান আহমেদ

Published : 30 Sep 2026, 03:55 PM

Updated : 30 Sep 2026, 01:07 PM

রাস্তার পাশে লেবুর শরবত, আখের রস কিংবা নানা ধরনের ঠান্ডা পানীয়ের দোকান প্রায়ই চোখে পড়ে। গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই এসব পানীয় পান করেন। কিন্তু এগুলো কতটা স্বাস্থ্যকর?

এখানে দুটি বিষয় আলাদা করে দেখা দরকার। ফল বা আখ নিজে নয়, বরং কীভাবে পানীয়টি তৈরি ও পরিবেশন করা হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণায়, যা স্প্রিংগার নেচার-এ প্রকাশিত হয়েছে, এতে বলা হয়েছে, রাজধানীতে বিক্রি হওয়া বিভিন্ন শরবত ও ফলের রসে উচ্চমাত্রার জীবাণুর উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় দূষিত পানি, অপরিষ্কার বরফ, ব্যবহৃত যন্ত্রপাতি এবং অস্বাস্থ্যকর পরিবেশকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই ধরনের ফল পাওয়া গেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাতেও।

সেখানে দেখা যায়, বিক্রেতার পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তাবিষয়ক চর্চার সঙ্গে পানীয়তে জীবাণুর উপস্থিতির সম্পর্ক রয়েছে।

এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার পাশের পানীয় খেতে হলে পরিষ্কার পানি ব্যবহার করা হচ্ছে কি না, বরফ নিরাপদ কি না, যন্ত্রপাতি ও বিক্রেতার হাত পরিষ্কার কি না, সেদিকে নজর দেওয়া জরুরি।

অর্থাৎ, লেবুর শরবত বা আখের রস নিজে অস্বাস্থ্যকর নয়। তবে এগুলো নিরাপদ হবে কি না, তা অনেকটাই নির্ভর করে কীভাবে তৈরি ও পরিবেশন করা হচ্ছে তার ওপর।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
ইতিহাসের স্বাক্ষী বাহাদুর শাহ পার্ক
ইতিহাসের স্বাক্ষী বাহাদুর শাহ পার্ক
সিসাদূষণ শিশুদের যেসব ক্ষতি করছে
সিসাদূষণ শিশুদের যেসব ক্ষতি করছে
প্লাস্টিকের বোতলে পানি পান কতটা নিরাপদ?
প্লাস্টিকের বোতলে পানি পান কতটা নিরাপদ?
জামালপুরের নামকরণ যেভাবে হল
জামালপুরের নামকরণ যেভাবে হল

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24