বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, উদ্ভিদবিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল।
Published : 23 Sep 2026, 03:00 AM
আমাদের রান্নাঘরে টমেটোর ব্যবহার সবসময় সবজির মত হলেও এর বৈজ্ঞানিক পরিচয় ভিন্ন কথা বলছে।
বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, উদ্ভিদবিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল। কারণ এটি গাছের ফুল থেকে তৈরি হয় এবং এর ভেতরে বীজ থাকে। উদ্ভিদবিজ্ঞানে যেসব অংশ ফুল থেকে তৈরি হয়ে বীজ ধারণ করে, সেগুলোকে ফল বলা হয়।
তবে রান্নার ক্ষেত্রে টমেটোকে অনেক সময় সবজি হিসেবে ব্যবহার করা হয়। কারণ এটি সাধারণত সালাদ, তরকারি, স্যুপ বা বিভিন্ন ঝাল খাবারে ব্যবহৃত হয়। মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে এটি ব্যবহৃত হয় না। তাই খাবারের ধরন অনুযায়ী একে অনেকেই সবজি হিসেবে চিনে থাকেন।
এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে একসময় আইনি বিতর্কও হয়েছিল। ১৮৯৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি শুল্কসংক্রান্ত
মামলায় রায় দেয়, বাণিজ্যিক ও রান্নার ব্যবহারের দিক থেকে টমেটোকে সবজি হিসেবে গণ্য করা হবে। তবে সেই রায়ে টমেটোর উদ্ভিদবৈজ্ঞানিক পরিচয় বদলে যায়নি।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।