Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

শরীরে পানির ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়

শরীরে পানির ঘাটতি হলে তৃষ্ণা লাগা, মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এবং প্রস্রাবের রং গাঢ় হওয়ার মত লক্ষণ দেখা দিতে পারে।

শরীরে পানির ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়

মাহির নেহাল

Published : 14 Oct 2026, 11:53 AM

Updated : 14 Oct 2026, 11:52 AM

পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাবার হজম এবং শরীর থেকে বর্জ্য বের করে দিতে সাহায্য করে। ফলে পানি কম পান করলে নানা ঝুঁকিও তৈরি হতে পারে।

শরীরে পানির ঘাটতি হলে তৃষ্ণা লাগা, মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া এবং প্রস্রাবের রং গাঢ় হওয়ার মত লক্ষণ দেখা দিতে পারে। এ ছাড়া মাথাব্যথা, ক্লান্তি ও মাথা ঘোরার মত সমস্যাও হতে পারে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস) তাদের পানিশূন্যতাবিষয়ক তথ্যে এসব লক্ষণের কথা উল্লেখ করেছে।

এছাড়া শিশুরা খেলাধুলা করলে বা গরম আবহাওয়ায় বেশি ঘামলে শরীর থেকে পানি বেরিয়ে যায়। এ সময় পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতার ঝুঁকি তৈরি হয়। তীব্র পানিশূন্যতা হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, পর্যাপ্ত পানি পান শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। তবে সবার পানির চাহিদা এক রকম নয়। বয়স, শারীরিক পরিশ্রম, আবহাওয়া ও স্বাস্থ্যের অবস্থার ওপর পানির প্রয়োজন নির্ভর করে।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: কিশোরগঞ্জ।
এ সম্পর্কিত খবর
বুলিং শিশুর মনে যেভাবে প্রভাব ফেলে
বুলিং শিশুর মনে যেভাবে প্রভাব ফেলে
বন উজাড়ে ঘরছাড়া হয় বন্য প্রাণীরা
বন উজাড়ে ঘরছাড়া হয় বন্য প্রাণীরা
শ্রীমঙ্গলের 'বধ্যভূমি ৭১’
শ্রীমঙ্গলের 'বধ্যভূমি ৭১’
সংবাদপত্র পড়ার অভ্যাস কেন জরুরি
সংবাদপত্র পড়ার অভ্যাস কেন জরুরি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24