Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

সাইক্লিংয়ে শিশুর যেসব উপকার হয়

বিশেষজ্ঞদের মতে, সাইকেল চালানো শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি সমন্বয় ক্ষমতা, ভারসাম্য এবং আত্মবিশ্বাস গড়ে তুলতেও সাহায্য করে।

সাইক্লিংয়ে শিশুর যেসব উপকার হয়

আসিফ হাসান

Published : 30 Sep 2026, 07:55 PM

Updated : 30 Sep 2026, 04:12 PM

আজকের শিশু-কিশোররা পড়াশোনা, বিনোদন এবং যোগাযোগের বড় অংশই প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে কাটায়। তবে এই ডিজিটাল জীবনযাপনের মধ্যেও শরীরকে সক্রিয় ও সুস্থ রাখা খুবই জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, নিয়মিত শারীরিক কার্যক্রম শিশু ও কিশোরদের শারীরিক বিকাশ, মানসিক স্বাস্থ্য এবং মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাদের সুপারিশ অনুযায়ী, ৫ থেকে ১৭ বছর বয়সীদের প্রতিদিন অন্তত ৬০ মিনিট শারীরিকভাবে সক্রিয় থাকা উচিত।

এই শারীরিক কার্যক্রমের একটি সহজ ও উপভোগ্য মাধ্যম হলো সাইকেল চালানো।

ডব্লিউএইচও জানায়, হাঁটা ও সাইকেল চালানোর মতো সক্রিয় যাতায়াত শিশু ও কিশোরদের দৈনন্দিন ব্যায়ামের একটি বাস্তব ও সহজ উপায় হতে পারে। এটি শরীরের পেশি শক্তিশালী করে, হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক ফিটনেস উন্নত করে।

বিশেষজ্ঞদের মতে, সাইকেল চালানো শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি সমন্বয় ক্ষমতা, ভারসাম্য এবং আত্মবিশ্বাস গড়ে তুলতেও সাহায্য করে।

নিয়মিত সাইকেল চালানো শিশুদের সুস্থ অভ্যাস গড়ে তুলতে সহায়ক হয়, যা দীর্ঘমেয়াদে তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে।

ডব্লিউএইচও আরও বলছে, সক্রিয় জীবনধারা হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং সুস্থ জীবন নিশ্চিত করে।

সাইকেল চালানো শিশু-কিশোরদের দৈনন্দিন জীবনে একটি সহজ, আনন্দদায়ক এবং স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: গাজীপুর।
এ সম্পর্কিত খবর
মাসিকের দিনগুলোতে স্বস্তি দেবে যেসব খাবার
মাসিকের দিনগুলোতে স্বস্তি দেবে যেসব খাবার
নিয়মিত হাঁটলে যে উপকারগুলো হয়
নিয়মিত হাঁটলে যে উপকারগুলো হয়
শিশুর জন্য কলা কতটা উপকারী?
শিশুর জন্য কলা কতটা উপকারী?
মাসিকের সময় কিছু করণীয়
মাসিকের সময় কিছু করণীয়

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24