এই মসজিদের রয়েছে তিনটি বড় গম্বুজ। মাঝের গম্বুজটি অন্য দুটির চেয়ে বড়।
Published : 28 Nov 2026, 03:20 PM
পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদ সাড়ে তিনশ বছরের প্রাচীন স্থাপত্যের নিদর্শন। মসজিদের গায়ে থাকা শিলালিপি অনুযায়ী, ১৬৭৬ সালে এটি নির্মিত হয়। যা নির্মাণ করেন মোগল সুবেদার শায়েস্তা খান।
এই মসজিদের রয়েছে তিনটি বড় গম্বুজ। মাঝের গম্বুজটি অন্য দুটির চেয়ে বড়।
জানা যায়, প্রথম দিকে মসজিদটি ছিল প্রায় আড়াই হাজার বর্গফুটের। পরে কয়েক দফায় সংস্কার ও সম্প্রসারণ করা হয়।
সবশেষে ২০১৪ সালে পুরনো ভবনের পাশে নতুন আরেকটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নতুন ভবনের কয়েকটি তলায় মার্কেট এবং অন্য অংশে মসজিদ ও কার্যালয় রয়েছে।
এই মসজিদের সামনেই রমজান মাসে বড় ইফতার বাজার বসে।
মসজিদটির নতুন মিনারটি ২১০ ফুট উঁচু। দীর্ঘদিন ধরে সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে মসজিদটি আজও পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।