Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

বান্দরবানের রামজাদি মন্দির

এই জাদির অভ্যন্তরে রয়েছে ছোট-বড় পিতলের ১০টি বৌদ্ধ মূর্তি। আর জাদির ওপরের অংশে রয়েছে ৯০টি মূর্তি।

বান্দরবানের রামজাদি মন্দির

অরুনদুতি বড়ুয়া

Published : 12 May 2023, 09:52 PM

Updated : 13 May 2023, 10:04 AM

বান্দরবানের রোয়াংছড়িতে অবস্থিত রামজাদি মন্দির, যে বৌদ্ধ মন্দিরের উচ্চতা ১৭৫ ফুট।

এই জাদি বা প্যাগোডা প্রতিষ্ঠা করেন উপঞা জোত মহাথের। তিনি বান্দরবানের সকলের কাছে গুরু ভান্তে নামে পরিচিত।

জানা যায়, ২০০৪ সালে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে রোয়াংছড়ি সড়কের হদা বাবুর ঘোনা এলাকায় পাহাড়ের চূড়ায় রামজাদি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

২০১২ সালে জাদিতে স্থাপন করা হয় বৌদ্ধ মূর্তি ও ধাতু। জাদিটিকে আকর্ষণীয় করতে স্বর্ণাভাব রঙ দেওয়া হয়।

এই জাদিতে প্রবেশের দুটি রাস্তা আছে। একটি মূল প্রবেশদ্বার অন্যটি হলো উঁচু পাহাড়ের রাস্তা। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পর অনেকগুলো উঁচু সিঁড়ি পার করে দেখা মিলে এই অপূর্ব রামজাদির।

জাদির অভ্যন্তরে রয়েছে ছোট-বড় পিতলের ১০টি বৌদ্ধ মূর্তি। আর জাদির ওপরের অংশে রয়েছে ৯০টি মূর্তি। যাদের ঠিক পাশে রয়েছে ভিক্ষু এবং শ্রমনদের থাকার ঘর।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বান্দরবান।
এ সম্পর্কিত খবর
প্রায় ৬০০ বছরের পুরোনো বিনত বিবির মসজিদ
প্রায় ৬০০ বছরের পুরোনো বিনত বিবির মসজিদ
ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ঢাকা গেইট
ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ঢাকা গেইট
তিন নেতার মাজারে যারা শায়িত
তিন নেতার মাজারে যারা শায়িত
অতিরিক্ত শব্দ শিশুদের মনোযোগে কতটা প্রভাব ফেলে?
অতিরিক্ত শব্দ শিশুদের মনোযোগে কতটা প্রভাব ফেলে?

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24