Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

'শিশু অধিকার রক্ষার অ্যাম্বাসেডর হবে হ্যালোর সাংবাদিকরা'

জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে।

'শিশু অধিকার রক্ষার অ্যাম্বাসেডর হবে হ্যালোর সাংবাদিকরা'

হ্যালো দপ্তর হ্যালো দপ্তর

Published : 20 Oct 2022, 11:30 PM

Updated : 20 Oct 2022, 11:30 PM

হ্যালোর সাংবাদিকরা একেকজন শিশু অধিকার রক্ষার অ্যাম্বাসেডর হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিসেফ বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামীম।

বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে হামীম বলেন, "আমাদের শিশুকাল অনেক আগে পার হয়েছে, সে কারণে আমরা শিশুকাল ভুলে গেছি। এখনকার শিশুদের পরিস্থিতি জানার জন্য আমাদের শিশুদের কাছে যেতে হবে।"

শিশুরা তাদের কথা তুলে ধরবে, কীভাবে তুলে ধরবে- সেটা জানাতে এই কর্মশালা সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে সাংবাদিকতা করার সময় নীতি মেনে আগানোর পরামর্শ দেন তিনি।

ইউনিসেফের অংশীদারিত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

কর্মশার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, "সাংবাদিকতায় আমার আগ্রহ ছিল। এ কারণে ব্যস্ততার মাঝেও আমি নিজে থেকে উপস্থিত হয়েছি।

“কারও ক্ষতি হয় এমন সাংবাদিকতা যাতে আমরা না করি। অফিসিয়াল তথ্য পেতে আমরা তথ্য অধিকার আইন ব্যবহার করতে পারি। তথ্য না পেলে হাল ছেড়ে দিলে হবে না। আপিল করার সুযোগও এক্ষেত্রে গ্রহণ করা যায়।”

শিশুরা শুধু এই কর্মশালা থেকে সাংবাদিকতা শিখছে না, এর পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশ হচ্ছে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি শিশু সাংবাদিকদের জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন করারও আমন্ত্রণ জানান।

হ্যালোর কর্মশালা থেকে শিশুরা সাংবাদিকতা সম্পর্কে যে ধারণা পাচ্ছে তাতে সমাজের ত্রুটিগুলো সবার সামনে উঠে আসবে বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন।

উদ্বোধন শেষে নাসির উদ্দিন বলেন, "রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। আর এই গণমাধ্যমের মাধ্যমেই সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়।

"আজকে তোমরা প্রত্যেকে ভাগ্যবান যে কুড়িগ্রামের শিশুদের কথা তুলে ধরার দায়িত্ব পেয়েছ তোমরা।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করে হ্যালোর শিশু সাংবাদিক সংগ্রামী ইলা বর্ষণ।

মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কূটনৈতিক প্রতিবেদক মাসুম বিল্লাহ এবং ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের চাইল্ড প্রোটেকশন অফিসার জেসমিন বি হোসেইন।

জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে।

শুক্রবার বিকালে সনদ বিতরণের মধ্য দিয়ে কর্মশালা শেষ হবে।

এ সম্পর্কিত খবর
বাল্যবিয়ের পর মেয়েদের অপুষ্টির ঝুঁকি কেন বাড়ে?
বাল্যবিয়ের পর মেয়েদের অপুষ্টির ঝুঁকি কেন বাড়ে?
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
জলবায়ু পরিবর্তন: মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা
নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা
নীলফামারীতে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা
তৃতীয় শ্রেণিতেই থেমে গেছে আকাশের পড়াশোনা
তৃতীয় শ্রেণিতেই থেমে গেছে আকাশের পড়াশোনা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24