Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

এই পথে একসময় ব্রহ্মপুত্র বইত

একসময় যে নদ এই এলাকার জীবন ও প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে।

এই পথে একসময় ব্রহ্মপুত্র বইত

শিশু সাংবাদিক দল

Published : 30 Sep 2026, 02:50 PM

Updated : 30 Sep 2026, 12:54 PM

জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ এখন পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত। এর কয়েক কিলোমিটার এলাকা পরিণত হয়েছে শুকনো ভূমিতে।

একসময় যে নদ এই এলাকার জীবন ও প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে।

সরেজমিনে দেখা যায়, কোথাও কোথাও সামান্য পানি জমে থাকলেও তা নদীর স্বাভাবিক রূপকে ধরে রাখতে পারছে না। একসময় যেখানে ছিল স্রোত, সেখানে এখন খেলার মাঠ, কোথাও আবার গবাদিপশুর চারণভূমি।

স্থানীয়দের অভিযোগ, নাব্য সংকটে ধুঁকতে থাকা নদে কোটি কোটি টাকা খরচ করেও নাব্য ফেরানো যায়নি, উল্টো জমি দখল করার জন্য গতিপথ বদল করে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পানির প্রবাহ না থাকায় নদীর পথে আগাছা জন্মেছে। অনেক জায়গা পরিণত হয়েছে মশা প্রজননের কারখানায়। এছাড়াও নদীর অনেক জায়গা দখলও হয়ে গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, পুরাতন ব্রহ্মপুত্রকে আবার যদি স্রোতধারার সঙ্গে যুক্ত করা যায়, তাহলে বদলে যেতে পারে পুরো এলাকার পরিবেশ ও চিত্র।

প্রতিবেদক: সামিহা নুজহাত, মুহাম্মাদ রাফিন, মো. সাফিয়ান হাসান, হাফসা জান্নাত হাফসা, খন্দকার তাসনিয়া নূর (১৩), মীম আক্তার (১৪), নওশীন জাহান (১৫), সাবেকুন্নাহার (১৬), জামালপুর।
এ সম্পর্কিত খবর
‘সিসাদূষণে শিশুর নিরাপদ পরিবেশের অধিকার হুমকিতে’
‘সিসাদূষণে শিশুর নিরাপদ পরিবেশের অধিকার হুমকিতে’
বাল্যবিয়ে নয়, মেয়ের অমতেও বিয়ে নয়: পুরোহিত
বাল্যবিয়ে নয়, মেয়ের অমতেও বিয়ে নয়: পুরোহিত
রাজধানীতে বাঁশের সাঁকো!
রাজধানীতে বাঁশের সাঁকো!
উড়োজাহাজ অবতরণ দেখাই যেখানে বিনোদন
উড়োজাহাজ অবতরণ দেখাই যেখানে বিনোদন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24