Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

লালমনিরহাটে বাল্যবিয়েকে শিক্ষার্থীদের লাল কার্ড

কর্মসূচিতে শিক্ষার্থীদের বাল্যবিয়ের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়।

লালমনিরহাটে বাল্যবিয়েকে শিক্ষার্থীদের লাল কার্ড

ইসরাক এলাহী

Published : 23 Sep 2026, 05:01 PM

Updated : 23 Sep 2026, 06:01 PM

লালমনিরহাট সদর উপজেলার হরিণচড়া তালপট্টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাল্যবিয়ের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে।

একই অনুষ্ঠানে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধেও প্রতীকী লাল কার্ড প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের বাল্যবিয়ের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়। বাল্যবিয়ের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া ও বিদ্যালয় থেকে ঝরে পড়াসহ বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীরই মাধ্যমিক শিক্ষা শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। এতে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ে।

সচেতনতা বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বাল্যবিয়ের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: লালমনিরহাট।
এ সম্পর্কিত খবর
টাঙ্গাইলে হয়ে গেল ‘রেমিটেন্স উৎসব’
টাঙ্গাইলে হয়ে গেল ‘রেমিটেন্স উৎসব’
কুড়িগ্রামে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
কুড়িগ্রামে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
উপকূলের পানিতে লবণাক্ততা, স্বাস্থ্যঝুঁকিতে নারী-শিশু
উপকূলের পানিতে লবণাক্ততা, স্বাস্থ্যঝুঁকিতে নারী-শিশু
বস্তিতে শৈশবের হিসাব মেলে না
বস্তিতে শৈশবের হিসাব মেলে না

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24