পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে পাঠাগারটি।
Published : 30 Sep 2026, 11:55 AM
রংপুর নগরীর হারাগাছে ব্যক্তিক্রমী এক পাঠাগারের নাম ‘আউস সাইবার লাইব্রেরি’। এই পাঠাগারে শুধু বই পড়াই নয়, শিক্ষার্থীদের জন্য এখানে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে পাঠাগারটি।
এছাড়া প্রতিষ্ঠানটি নিয়মিত গণিত ও বিজ্ঞান ক্যাম্প, কুইজ প্রতিযোগিতা ও লিডারশিপ প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ২০২৪ সাল থেকে এই লাইব্রেরির সদস্য। এখানে বই পড়তে পারি, কম্পিউটারও শিখতেও পারি। আমাকে জানা অজানা অনেক কিছু শেখার সুযোগ করে দিয়ে আউশ সাইবার লাইব্রেরি।”
'সুশিক্ষিত মানুষ, আলোকিত হারাগাছ' স্লোগান নিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু করা এই পাঠাগার ড্রিমস ফর টুমোরো উদ্যোগের অংশ হিসেবে কাজ করে যাচ্ছে।
শিক্ষা, প্রযুক্তি ও মানবিক চর্চার সমন্বয়ে আউস সাইবার লাইব্রেরি এখন হারাগাছের শিক্ষার্থীদের জন্য একটি বিকল্প শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে।
শুধু বই পড়াই নয়, শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ নিতে সুযোগ করে দিচ্ছে রংপুরের 'আউস সাইবার লাইব্রেরি'।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।