সভায় সমাজসেবা অধিদপ্তর ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
Published : 21 Sep 2026, 05:22 PM
শিশুদের মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষা নিশ্চিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে কুড়িগ্রামে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সভাকক্ষে এই আয়োজন করা হয়।
এতে সমাজসেবা অধিদপ্তর ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা শিশুদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।