তিনি বলেন, বাল্যবিয়ে একজন কিশোরীর কাছ থেকে পরবর্তী জীবন গড়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ কেড়ে নেয়।
Published : 11 Oct 2026, 10:20 PM
বাল্যবিয়ের কারণে দেশ অনেক সম্ভাবনাময় নারীকে হারাচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ের কারণে অনেক কিশোরী একপর্যায়ে শিক্ষাব্যবস্থা থেকে ঝরে পড়ে। এর ফলে ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা থাকা অনেক নারীকে হারিয়ে ফেলছে সমাজ।
আব্দুল্লাহ আল মামুন বলেন, একজন কিশোরীকে যদি স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এবং নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে পরবর্তী সময়ে তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। কিন্তু কৈশোরেই বিয়ে হয়ে গেলে সেই সম্ভাবনা বাধাগ্রস্ত হয়।
তিনি বলেন, বাল্যবিয়ে একজন কিশোরীর কাছ থেকে পরবর্তী জীবন গড়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ কেড়ে নেয়। ফলে শুধু ওই কিশোরীই ক্ষতিগ্রস্ত হন না, তার সম্ভাব্য অবদান থেকেও দেশ বঞ্চিত হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।