তার মতে, বাজারে থাকা পণ্যগুলো নিয়মিত পরীক্ষা করা হলে লেবেল বা স্টিকারে ভুল তথ্য দেওয়ার সুযোগ কমবে।
Published : 10 Oct 2026, 12:01 AM
কোনো পণ্যে ‘সিসামুক্ত’ বা সিসার মাত্রা বিপদজনক পর্যায়ে নেই এমন স্টিকার বা লেবেল থাকলেই সেটিকে নিরাপদ ধরে নেওয়া উচিত নয় বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
তার মতে, পণ্যের গায়ে কী লেখা আছে, তার পাশাপাশি সেটি সত্য কি না, তা পরীক্ষা করে দেখা জরুরি। এজন্য বাজার থেকে বিভিন্ন পণ্য সংগ্রহ করে পরীক্ষা করা প্রয়োজন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, শিশুদের খেলনা, প্রসাধনীসহ যেসব পণ্যে সিসা থাকার আশঙ্কা রয়েছে, সেগুলো নিয়মিত পরীক্ষা করা দরকার। কারণ শিশুরা এসব পণ্যের সংস্পর্শে বেশি আসে।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান পণ্যে নিরাপদ মাত্রার সিসা থাকার কথা উল্লেখ করে লাইসেন্স বা অনুমোদন নিলেও পরে সেই পণ্য নিয়ম মেনে তৈরি হচ্ছে কি না, তা নজরদারির আওতায় রাখতে হবে।
তার মতে, বাজারে থাকা পণ্যগুলো নিয়মিত পরীক্ষা করা হলে লেবেল বা স্টিকারে ভুল তথ্য দেওয়ার সুযোগ কমবে। একই সঙ্গে ক্ষতিকর পণ্য শনাক্ত করে শিশুদের নাগালের বাইরে রাখাও সম্ভব হবে।
শিশুদের সিসার সংস্পর্শ থেকে রক্ষা করতে শুধু আইন থাকাই যথেষ্ট নয়; আইন বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত পরীক্ষা ও নজরদারি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।