তিনি আরও বলেন, শিশুর ওজন কম হতে পারে এবং সময়ের আগেই জন্ম নেওয়ার ঝুঁকি থাকে।
Published : 11 Oct 2026, 10:40 PM
কৈশোরে গর্ভধারণে মায়ের পাশাপাশি শিশুও নানা স্বাস্থ্যঝুঁকিতে থাকে।
বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অল্প বয়সে গর্ভধারণের ক্ষেত্রে মায়ের শারীরিক ও পুষ্টিগত অবস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সমস্যা হতে পারে।
তিনি আরও বলেন, শিশুর ওজন কম হতে পারে এবং সময়ের আগেই জন্ম নেওয়ার ঝুঁকি থাকে।
এই চিকিৎসকের ভাষ্য, কম ওজন নিয়ে বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুর জন্মের পর শ্বাসকষ্ট হতে পারে। এ ছাড়া নিউমোনিয়া ও বিভিন্ন ধরনের সংক্রমণও দেখা দিতে পারে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: বাগেরহাট।