অবহেলা আর নগরায়ণের কারণে অনেক ঢোপকলও হারিয়ে গেলেও রাজশাহীর এই ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।
Published : 30 Sep 2026, 11:45 AM
একসময় রাজশাহীতে বিশুদ্ধ পানির অন্যতম ভরসার নাম ছিল ঢোপকল। সময়ের পরিক্রমায় এসব ঢোপকলের ব্যবহার কমতে কমতে একসময় প্রায় বন্ধ হয়ে যায়।
জানা যায়, ১৯৩০-এর দশকে রাজশাহী পৌরসভার চেয়ারম্যান রায় ডি. এন. দাশগুপ্তের উদ্যোগে নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। এতে সহযোগিতা করে রাজশাহী অ্যাসোসিয়েশন।
তাদের আওভানে সাড়া দিয়ে মহারাণী হেমন্ত কুমারী ৬৫ হাজার টাকা অনুদান দেন, যা সে সময়ের জন্য ছিল বড় অঙ্কের অর্থ। পরে তার নামেই প্রতিষ্ঠা করা হয় ‘মহারাণী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস’। যার অন্যতম নিদর্শন এই ঢোপকলগুলো।
অবহেলা আর নগরায়ণের কারণে অনেক ঢোপকলও হারিয়ে গেলেও রাজশাহীর এই ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে নগরের দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ঢোপকল পুনঃস্থাপন করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, অবশিষ্ট সবগুলো ঢোপকল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: রাজশাহী।