Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

তিস্তায় পানি বাড়লে কষ্ট বাড়ে কিশোরীদের

বন্যার সময় স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও বড় করে সামনে আসে।

তিস্তায় পানি বাড়লে কষ্ট বাড়ে কিশোরীদের

মাহমুদ হাচান মাহমুদ হাচান

Published : 22 Sep 2026, 03:20 PM

Updated : 22 Sep 2026, 12:26 PM

তিস্তায় পানি বাড়লেই বদলে যায় নদীপাড়ের মানুষের স্বাভাবিক জীবন। কিশোরী ও নারীদের পড়তে হয় বাড়তি নানা সমস্যায়।

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানী গ্রামের কয়েকজন বাসিন্দা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পানিবন্দি সময়ের নানা অভিজ্ঞতার কথা জানায়।

মাইশা আনজুম নামের এক কিশোরী বলে, পানি বাড়লে নিম্নাঞ্চল প্লাবিত হয়। শৌচাগার তলিয়ে গেলে এ সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে কিশোরী ও নারীরা।

বন্যার সময় আশ্রয়কেন্দ্রে গিয়েও নানা সমস্যায় পড়তে হয় বলে জানায় আরশি মনি নামে আরেক কিশোরী।

হ্যালোকে সে বলে, আশ্রয়কেন্দ্রে রাতে ঘুমানো, পোশাক পরিবর্তন ও গোসল করা কঠিন হয়ে যায়। পর্যাপ্ত শৌচাগার না থাকায় বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়।

বন্যার সময় মাসিক হলে সমস্যা আরও বেড়ে যায় বলে জানায় কিশোরী ছাবিতুন নাহার।

হ্যালোকে সে বলে, চারপাশে পানি থাকায় পরিষ্কার ও নিরাপদ শৌচাগার ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় পর্যাপ্ত পানি ও প্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায় না।

কিশোরী ও নারীদের এসব সমস্যার বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) পুরবী রানী রায়ের সঙ্গে কথা হয়।

হ্যালোকে তিনি বলেন, দুর্যোগের সময় কিশোরী ও নারীরা নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাস্থ্যসেবাসহ নানা সমস্যায় পড়ে। দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় তাদের বিশেষ প্রয়োজনগুলো গুরুত্ব দিলে সংকটের সময় ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।

বন্যার সময় স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও বড় করে সামনে আসে। এ বিষয়ে জানতে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আতিকুর রহমান খানের সঙ্গে কথা হয়।

তিনি হ্যালোকে বলেন, বন্যার সময় মাসিক চলাকালে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা কঠিন হয়ে পড়ে। স্যানিটারি প্যাডের সংকট বা ব্যবহার করতে না পারায় অনেকে পুরোনো কাপড় ব্যবহার করে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে এবং পরবর্তীতে প্রজননস্বাস্থ্যে জটিলতা তৈরি হতে পারে।

যোগ করে তিনি বলেন, বন্যার সময় পর্যাপ্ত খাবার না পেলে কিশোরীদের আয়রনের ঘাটতিসহ বিভিন্ন পুষ্টিজনিত সমস্যাও দেখা দিতে পারে।

বর্ষাকালে তিস্তাপাড়ের মানুষকে প্রায়ই এভাবে বন্যার সঙ্গে লড়াই করতে হয়। তবে দেশের অন্য নদীবিধৌত এলাকাতেও সাম্প্রতিক সময়ে বন্যার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটির এক বিশ্লেষণে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বন্যার মাত্রা ও তীব্রতাও বাড়ছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।
এ সম্পর্কিত খবর
ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম
ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'
'বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে শিল্পীদের এগিয়ে আসা উচিত'
'বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে শিল্পীদের এগিয়ে আসা উচিত'
'বাল্যবিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেয়'
'বাল্যবিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেয়'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24