এই চিকিৎসকের ভাষ্য, কিশোরীর শরীরের গঠন ও গর্ভের শিশুর আকারের মধ্যে সামঞ্জস্য না হলে প্রসব বাধাগ্রস্ত হতে পারে।
Published : 11 Oct 2026, 04:15 PM
কৈশোরে মাতৃত্বে স্বাস্থ্য জটিলতা বেশি হতে পারে। গর্ভাবস্থা ও প্রসবের সময় নানা ঝুঁকির মুখোমুখি হতে পারে মা ও শিশু।
বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫, ১৬ বা ১৭ বছর বয়সে গর্ভধারণ করলে অনেক সময় মায়ের শারীরিক বিকাশ পুরোপুরি সম্পন্ন না হওয়ায় প্রসবকালীন জটিলতা হতে পারে।
তার ভাষ্য, কিশোরীর শরীরের গঠন ও গর্ভের শিশুর আকারের মধ্যে সামঞ্জস্য না হলে প্রসব বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় শিশুর চাপ থাকলে প্রসবপথের আশপাশের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে ফিস্টুলা তৈরি হতে পারে।
প্রদীপ কুমার বকসী আরও বলেন, অল্প বয়সে গর্ভধারণের ক্ষেত্রে রক্তস্বল্পতা এবং প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকিও থাকে। এসব জটিলতা মায়ের জন্য গুরুতর হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: বাগেরহাট।