বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
Published : 19 Apr 2026, 10:04 AM
টাঙ্গাইল সদরের সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
এ সময় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া চান।
প্রধান অতিথির উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় এসএসসি পরীক্ষার্থী নাহিদ হাসান পরাণ ও তানজিলা বৃষ্টি।
তারা বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও বন্ধুদের নানা স্মৃতিচারণ করে।
প্রতিবেদক: তানজিলা ইমরোজ মিহিরা, সুমাইয়া আক্তার (১৪), টাঙ্গাইল।