দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন।
Published : 07 May 2026, 06:31 PM
শেরপুরে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
শনিবার জেলা শহরে একটি পেশাজীবী সংগঠনের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাংবাদিক জাহাঙ্গীর আলম এটম ও আবুল হাশিম।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মো. আব্দুর রহিম বাদল।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন হ্যালোর কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন।
জানুয়ারিতে দুই দিনের কর্মশালায় অংশ নেয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
প্রতিবেদক: ফাদিলা ওয়াহিদ রুদবা (১২), সুদীপ্তা দত্ত শ্রেষ্ঠা (১২), জান্নাতুল মাওয়া অপসরা (১৩), আসাদুজ্জামান আসিফ (১৩), মাসফিহা তাবাসসুম মুগ্ধ (১৩), জুয়াইরিয়া ইসলাম (১৫), নাহারিয়াল নাফিজ অর্নব (১৫), সুমাইয়া জাহান স্নেহা (১৬), মো: মুহাব্বত মিয়া (১৭), শরিফুল ইসলাম সুমন (১৭), শেরপুর।