বক্তারা, পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্ববান জানিয়ে নানা দিকনির্দেশনা দেন।
Published : 24 Apr 2026, 10:28 AM
রংপুরের কাউনিয়ায় মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের আলী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাদ আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী।
বক্তারা, পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্ববান জানিয়ে নানা দিকনির্দেশনা দেন।
শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রংপুর।