কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রযুক্তি পাতার সম্পাদক হাসান বিপুল।
Published : 07 May 2026, 09:50 PM
রংপুর হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা হয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সহযোগিতায় রোববার এই আয়োজন হয়।
শহরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রযুক্তি পাতার সম্পাদক হাসান বিপুল।
দিনব্যাপী কর্মশালায় তিনি ভিডিও প্রতিবেদনের জন্য ক্যামেরার ব্যবহার, শট নির্বাচন, সাক্ষাৎকার গ্রহণসহ প্রতিবেদন লেখার নানা কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন।
কর্মশালার সমাপনী পর্বে অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আফতাবুজ্জামান হিরু।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রংপুর।