কৃষক ও দর্শনার্থীরা এসব স্টল ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
Published : 18 Apr 2026, 10:02 PM
টাঙ্গাইল পৌর উদ্যানে দুই দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শুরু হওয়া এই মেলার বিভিন্ন স্টলে উন্নত বীজ, আধুনিক কৃষিযন্ত্র, সার ও নতুন প্রযুক্তি প্রদর্শন করা হয়।
কৃষক ও দর্শনার্থীরা এসব স্টল ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ করাই এ মেলার উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়ক হবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: টাঙ্গাইল।