দিনব্যাপী ক্যাম্পে মানবাধিকার, নাগরিকের দায়িত্ব, জেন্ডার সমতা, সামাজিক বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক নীতি নিয়ে আলোচনা করা হয়।
Published : 07 Oct 2026, 01:12 AM
জাতীয় নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানো ও নেতৃত্বের দক্ষতা বিকাশে বরগুনায় দিনব্যাপী পলিসি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ লাইন এলাকায় ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্স (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) যৌথভাবে এ আয়োজন করে।
দিনব্যাপী ক্যাম্পে মানবাধিকার, নাগরিকের দায়িত্ব, জেন্ডার সমতা, সামাজিক বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক নীতি নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি তরুণদের নীতি নিয়ে কাজ করার বিভিন্ন কৌশল ও নেতৃত্বের দক্ষতা বাড়ানোর বিষয়েও বক্তারা আলোচনা করেন।
এই ক্যাম্পে ২২ জন তরুণ স্বেচ্ছাসেবক অংশ নেন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বরগুনা।