কারখানায় তৈরি সস্তা দা, চাপাতি ও ছুরি বাজারে সহজলভ্য হওয়ায় স্থানীয় কামারদের তৈরি পণ্যের চাহিদা কমে গেছে।
Published : 07 Oct 2026, 02:15 PM
নীলফামারীর ডোমার উপজেলার কামার পল্লীগুলোতে এখনো টিকে আছে লৌহশিল্পের ঐতিহ্য। যেখানে আগুনে লোহা গরম করে হাতুড়ির আঘাতে তৈরি করা হয় দা-বটিসহ নানা পণ্য।
তবে এই ঐতিহ্যবাহী পেশা এখন নানা সংকটে পড়েছে। কামারদের মতে, লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু সেই অনুপাতে সরঞ্জামের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে লাভ কমে গেছে।
তারা জানান, আগের মত নিয়মিত কাজও পাওয়া যায় না। অনেক সময় দিনভর কাজ করেও পর্যাপ্ত বিক্রি হয় না।
এছাড়া কারখানায় তৈরি সস্তা দা, চাপাতি ও ছুরি বাজারে সহজলভ্য হওয়ায় স্থানীয় কামারদের তৈরি পণ্যের চাহিদা কমে গেছে।
সব মিলিয়ে আয় কমে যাওয়ায় এই পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে জানান কামাররা।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: নীলফামারী।