বুড়িগঙ্গা নদীর কাছে ইসলামপুর রোড ও নওয়াবপুর রোডের সংযোগস্থলে অবস্থিত শাঁখারীবাজার।
Published : 29 Sep 2026, 12:40 PM
ঢাকার ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায় শাঁখারীবাজার। প্রাচীন শঙ্খশিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা এই এলাকা আজও বহন করছে পুরান ঢাকার সাংস্কৃতিক পরিচয়।
পুরান ঢাকার এই ঐতিহাসিক পাড়া মূলত শঙ্খশিল্পীদের বসতি হিসেবে গড়ে ওঠে। বংশানুক্রমে শাঁখা তৈরির এই পেশা ধরে রেখেছে এখানকার বহু পরিবার।
বুড়িগঙ্গা নদীর কাছে ইসলামপুর রোড ও নওয়াবপুর রোডের সংযোগস্থলে অবস্থিত শাঁখারীবাজার। এলাকাটির নামকরণও এসেছে এখানকার শঙ্খশিল্পী সম্প্রদায়, শাঁখারীদের নাম থেকেই।
এখানকার গলিতে ঢুকলেই চোখে পড়ে সরু রাস্তার দুই পাশে সারি সারি শাঁখার দোকান। দোকানগুলোর ঠিক উপরে রয়েছে শত বছরের পুরোনো ভবন, যেখানে নিচতলায় ব্যবসা আর ওপরের অংশে বসবাস করেন শাঁখারীরা।
শাঁখারীবাজার একসময় ছিল ঢাকার শঙ্খশিল্পের প্রধান কেন্দ্র। এখানকার তৈরি শাঁখা শুধু স্থানীয় বাজারেই নয়, একসময় ছিল পরিচিত নামও।
১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী শাঁখারীবাজার গুরিয়ে দিয়েছিল। স্বাধীনতার পর শাঁখারীরা আবারও ফিরে এসে তাদের জীবন ও পেশা পুনর্গঠন করেন।
আজও শাঁখারীবাজার পুরান ঢাকার সেই ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। এখানে পা রাখলেই যেন ফিরে পাওয়া যায় এক পুরোনো ঢাকার জীবন্ত ছবি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।